খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্য সদস্যরা।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় প্রতিনিধিদলটি ইরানে পৌঁছায়। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত, নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় পৌনে ১টায় তেহরান থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। সেখানে ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ সদস্য সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

আগামীকাল শনিবার তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেওয়ার পর বাংলাদেশি প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে। এরপর আগামী ৯ জুলাই তার নিজ জন্মস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সে তিনি শাহাদতবরণ করেন।

About Desk 1

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *