জুলাই গণ–অভ্যুত্থানের দুই বছর: ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১–দলীয় ঐক্যের

২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। এই কর্মসূচির মাধ্যমে তারা দেশব্যাপী বিভিন্ন আয়োজনের পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১ থেকে ১৫ জুলাই পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সব জেলা ও মহানগরীতে সেমিনার আয়োজন। ৬ জুলাই জাতীয় সংসদের সামনে শহীদ পরিবারের পক্ষ থেকে মানববন্ধন এবং স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করা হবে। ৮ জুলাই রাজধানীতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২০ জুলাই নারীদের অংশগ্রহণে রাজধানীতে আলোচনা সভা, ২৩ থেকে ২৫ জুলাই চিত্রপ্রদর্শনী আয়োজন, ৩১ জুলাই সারা দেশের মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি রয়েছে। ৫ আগস্ট রাজধানীসহ দেশের উপজেলা পর্যায় পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর পাশাপাশি রাজধানীসহ সারা দেশে গণ–অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মরণসভা এবং গ্রাফিতি অঙ্কনের কর্মসূচিও গ্রহণ করেছে ১১–দলীয় ঐক্য।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, ৩৬ দিনের এসব কর্মসূচি বিভিন্ন তারিখে বাস্তবায়ন করা হবে এবং লিয়াজোঁ কমিটি বৈঠকের মাধ্যমে নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে। কিছু মহানগরীতে পূর্বঘোষিত কর্মসূচিও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ জুলাই রাজধানীর বাইরে সারা দেশে গণমিছিলের কর্মসূচি পালিত হবে।

এর আগে বেলা ১১টায় ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কর্মসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

About Desk 1

Check Also

অলি আহমদকে পরাজিত করে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *