সীমান্ত সুরক্ষায় স্থানীয়দের মিলিটারি প্রশিক্ষণের দাবি নাসীরুদ্দীনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে সীমান্তবর্তী জনগণকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়া জরুরি। তিনি মনে করেন, এতে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত সংক্রান্ত বিষয়গুলোতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছানো এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও উমামা ফাতেমাসহ আরও কয়েকজন তরুণ রাজনীতিক।

বৈঠকে অংশগ্রহণকারীরা সীমান্ত পরিস্থিতি, পুশইন সমস্যা এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় করেন।

About Desk 1

Check Also

অলি আহমদকে পরাজিত করে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *