আফ্রিকা

ইবোলা: ডিআর কঙ্গোয় পৌঁছেছে ১৬ হাজারের বেশি টিকার ডোজ

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে ১৬ হাজারের বেশি ডোজ টিকা পৌঁছেছে। শুক্রবার দেশটির রাজধানী কিনশাসায় ১৬ হাজার ২৫০ ডোজ Ervebo টিকা পৌঁছায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ডিআর কঙ্গোকে মোট ৭০ হাজার ডোজ Ervebo টিকা দেওয়া হবে। এর মধ্যে ২০ হাজার ডোজ ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এবং বাকি ৫০ হাজার ডোজ সম্মুখসারির কর্মী ও স্বাস্থ্যকর্মীদের …

Read More »

সোমালিয়ার উপকূলে আবারও জলদস্যুদের তাণ্ডব: ৪ দিনে ২ জাহাজ ছিনতাই

মোকাাডিসু: সোমালিয়া ও ইয়েমেন উপকূলে আন্তর্জাতিক সমুদ্রপথে আবারও নতুন করে দস্যুতার আতঙ্ক দেখা দিয়েছে। আঞ্চলিক অস্থিরতার সুযোগ নিয়ে মাত্র চার দিনের ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। সর্বশেষ ঘটনাটি ঘটে সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে, যেখানে ক্যামেরুনের পতাকাযুক্ত ‘এম/ভি লুতুফ’ (M/V LUTUF) নামের একটি জাহাজ দখল করে নেয় দস্যুরা। অন্য ঘটনাটিতে ইয়েমেন উপকূলে ইরিত্রিয়ার পতাকাযুক্ত ‘সিবু ১’ (SIBU 1) …

Read More »

মাটি চাপা পড়ে শতাধিক শ্রমিকের মৃত্যু, মধ্য আফ্রিকায় সোনার খনিতে বিপর্যয়

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ দুর্ঘটনা। দেশের পশ্চিমাঞ্চলে একটি ছোট সোনার খনি ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে জ্যামবোয়ে গ্রামে এই দুর্ঘটনা ঘটে। গ্রামটি নানা-মামবেরে প্রদেশে, ক্যামেরুন সীমান্তের কাছাকাছি অবস্থিত। দুর্ঘটনার পর উদ্ধারকাজে যুক্ত রেড ক্রসের এক স্বেচ্ছাসেবক এবং স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, এখনও বহু মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন আটকে থাকতে পারেন বলে …

Read More »

জাম্বিয়ায় ভোটের ফল নিয়ে বিরোধ, আদালতে যাওয়ার ঘোষণা বিরোধী নেতার

জাম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক টানাপড়েন। গত ১৩ অগস্টের নির্বাচনে প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমার দ্বিতীয় দফায় জয় ঘোষণার পর সেই ফল আদালতে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছেন বিরোধী নেতা ব্রায়ান মুন্দুবিলে। বুধবার এক বিবৃতিতে মুন্দুবিলে দাবি করেন, তাঁর নির্বাচনী প্রচার শিবির ভোটগ্রহণ, ভোটগণনা, ফলাফল পাঠানো এবং ফল ঘোষণার প্রক্রিয়ায় একাধিক গুরুতর অনিয়ম ও অসঙ্গতি নথিভুক্ত করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই …

Read More »

নাইজেরিয়ায় ২০২৭ নির্বাচন: জীবনযাত্রার ব্যয় বাড়লেও দ্বিতীয় মেয়াদে জিতবেন টিনুবু?

নাইজেরিয়ায় ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। আগামী বছরের ১৬ জানুয়ারির নির্বাচন ঘিরে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং প্রেসিডেন্ট বোলা টিনুবুর অর্থনৈতিক সংস্কার। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তবে বিভক্ত বিরোধী দল টিনুবুর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে শক্তিশালী করছে বলে মনে …

Read More »

মালিতে সামরিক সরকারের সমালোচনায় প্রখ্যাত উপস্থাপক ও ইনফ্লুয়েন্সারের ৭ বছরের কারাদণ্ড

মালির সামরিক সরকারের সমালোচনা করায় দেশটির এক প্রখ্যাত টেলিভিশন ও রেডিও উপস্থাপক এবং একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন—বিশিষ্ট টকশো উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক মোহামেদ ইউসুফ বাথিলি (যিনি ‘রাস বাথ’ নামে সমধিক পরিচিত) এবং বিশিষ্ট সামাজিক আন্দোলনকারী ও ইনফ্লুয়েন্সার রোকিয়া দুম্বিয়া (অনলাইনে যিনি ‘রোজ, দ্য কস্ট অফ লিভিং’ নামে পরিচিত)। আদালতের দেওয়া রায় …

Read More »

নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান নেতাদের নতুন শান্তি চুক্তি

নাইজেরিয়ায় ধর্মীয় উত্তেজনা কমানো এবং পারস্পরিক সম্প্রীতি বাড়াতে নতুন শান্তি চুক্তিতে সই করেছেন ৫০ জনের বেশি মুসলিম ও খ্রিস্টান নেতা। রাজধানী আবুজায় আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে দেশটির প্রধান দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি নতুন সংগঠনেরও যাত্রা শুরু হয়েছে। ২০ কোটির বেশি জনসংখ্যার নাইজেরিয়ায় উত্তরের অঞ্চলগুলোতে প্রধানত মুসলিম এবং দক্ষিণাঞ্চলে খ্রিস্টান জনগোষ্ঠীর আধিক্য রয়েছে। দীর্ঘদিন ধরে …

Read More »

ডিআর কঙ্গোয় দ্রুত ছড়াচ্ছে ইবোলা, আক্রান্ত ষষ্ঠ প্রদেশ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। নতুন করে বাস-উএলে (Bas-Uele) প্রদেশে সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশটির মোট ছয়টি প্রদেশে এই ভাইরাসের বিস্তার ঘটেছে। আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, প্রতিবেশী একটি অঞ্চল থেকে বাস-উএলে আসা এক ব্যক্তি মারা যাওয়ার পর পরীক্ষায় তাঁর শরীরে ইবোলা শনাক্ত হয়। ওই ব্যক্তি মোটরসাইকেল-ট্যাক্সি চালক ছিলেন এবং অসুস্থ হওয়ার …

Read More »

ফিফা সভাপতির বিশ্বকাপ বিক্রির চক্রান্তে বিদ্রোহ: ইনফান্তিনোর পদত্যাগের দাবি, তীব্র ক্ষোভ উয়েফা-কনকাকাফ ও এএফসি-র

বিশ্বকাপ ফুটবলের মালিকানা বা অংশীদারিত্ব একটি প্রাইভেট ইকুইটি ফান্ড বা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা (FIFA) সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে চরম বিদ্রোহ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের তিনটি প্রধান গভর্নিং বডি—উয়েফা (UEFA), কনকাকাফ (CONCACAF) এবং এএফসি (AFC)। সোমবার ‘ফুটবল পরিবারের উদ্দেশ্যে খোলা চিঠি’ শিরোনামে প্রকাশিত এক যৌথ বার্তায় তিনটি সংস্থাই সাফ জানিয়ে দিয়েছে, ইনফান্তিনোর এই পদক্ষেপ বিশ্ব …

Read More »

‘আমরা ইবোলার পিছু ছুটছি, ভাইরাসই এগিয়ে’, কঙ্গোয় ভয়াবহ সংক্রমণ নিয়ে হু-র সতর্কবার্তা

ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে এখনও পিছিয়ে রয়েছে কঙ্গো। ভাইরাসের সংক্রমণ স্বাস্থ্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের চেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার দাবি, কঙ্গোয় চলতি ইবোলা সংক্রমণ সরকারি ভাবে ঘোষণা হওয়ার অন্তত তিন মাস আগেই ছড়াতে শুরু করেছিল। ফলে শুরু থেকেই ভাইরাসের মোকাবিলায় পিছিয়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। গত ১৫ মে কঙ্গোতে ইবোলার নতুন সংক্রমণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা …

Read More »