কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন—এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলন। সংস্থাটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।
এবারের এসসিও সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘এসসিওর ২৫ বছর: টেকসই শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসঙ্গে’। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্মেলনে আলোচনায় আসতে পারে।
বর্তমানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য সংখ্যা ১০টি। এর মধ্যে রয়েছে ভারত, চীন ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ শক্তিধর দেশ। ভারত ২০১৭ সালে এসসিওর পূর্ণ সদস্য হয়। এরপর থেকে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে নয়াদিল্লি।
সম্মেলনস্থলে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হয় তার। দুই নেতা করমর্দন করেন এবং একে অপরের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন করেন।
গ্রুপ ছবি তোলার পর মোদি ও শি জিনপিংকে পাশাপাশি হাঁটতে এবং কথা বলতে দেখা যায়। দুই দেশের নেতার এই স্বতঃস্ফূর্ত interaction আন্তর্জাতিক মহলে বিশেষ নজর কেড়েছে। ভারত-চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও এসসিওর মতো বহুপাক্ষিক মঞ্চে দুই নেতার এই যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
Geopulse TV
