প্রাণঘাতী বার্ড ফ্লু ছায়া এবার অস্ট্রেলিয়ায় , উদ্বেগে সরকার

অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে প্রথমবারের মতো প্রাণঘাতী H5N1 বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে। মারণ ভাইরাসটির উপসর্গ পশ্চিম অস্ট্রেলিয়ার একটি সামুদ্রিক পাখির দেহ থেকে মিলেছে। এই খবর পাওয়া মাত্র তড়িঘড়ি সংক্রমণ ছড়ান রোধ করতে ইতি মধ্যে দেশে সতর্কতা আরো বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ভাইরাসটি যাতে না ছড়িয়ে পরে তার জন্য সরকার সব ধরণের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।
শনিবার অস্ট্রেলিয়া সরকার জানায়, পশ্চিম অস্ট্রেলিয়ার এসপারেন্স এলাকার কাছে অসুস্থ অবস্থায় পাওয়া একটি সামুদ্রিক পাখির নমুনা পরীক্ষায় এইচ৫এন১ ভাইরাস ধরা পড়েছে। এসপারেন্স শহরটি রাজ্যের রাজধানী পার্থ থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে এই ভাইরাসের কোনো সংক্রমণ ধরা পড়েনি। তবে ২০২৫ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার দূরবর্তী সাব-অ্যান্টার্কটিক অঞ্চল হার্ড দ্বীপে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছিল। সিডনিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, “এটি অবশ্যই উদ্বেগজনক। ভাইরাস রোধে যা করার প্রয়োজন, তাই করব।”
অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশের পোলট্রি খামারে ভাইরাসটির সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কৃষিমন্ত্রী আরও জানান, যে এলাকাতে ওই সামুদ্রিক পাখিটি পাওয়া গিয়েছে সেখানে এখনও পর্যন্ত নতুন করে সংক্রমণের খবর মেলেনি। এছাড়াও বার্ড ফ্লুর সংক্রমণের পর এলাকায় অধিক হারে পাখি মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই খবর কিছুটা হলেও দেশকে আস্বস্থ করবে।
বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েক বছরে H5N1 বার্ড ফ্লু ভাইরাসের কারণে কয়েকশ কোটি পাখির মৃত্যু হয়েছে। যার সরাসরি প্রভাব এসে পরে খাদ্য সরবরাহ ব্যাবস্থার ওপর। ডিম থেকে মুরগির মাংস পর্যাপ্ত পরিমাণে জোগান না থাকায় সরবরাহের ক্ষেত্রে বাজার দাম ছিল বেশ ছড়া। যদিও মানুষের শরীরে এই ভাইরাসের উপসর্গের খবর তেমন পাওয়া না গেলেও জনস্বাস্থ্য ও কৃষি খাতের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়।
বার্ড ফ্লুর ঝুঁকি মোকাবিলায় অস্ট্রেলিয়া ইতোমধ্যে খামারগুলোতে জৈব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি পরিযায়ী পাখিদের স্বাস্থ্য পরীক্ষা তুলনা মূলক ভাবে বাড়িয়ে দিয়েছে। প্রথম সংক্রমণের খবর পাওয়ার পর থেকেই পরিস্থিতি মোকাবিলায় জরুরি কালীন প্রায় সব ব্যাবস্থায় সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। অস্ট্রেলিয়া এই ভাইরাসের প্রকপ থেকে কতোটা নিস্তার পেল আগামী দিনে তার ফল মিলবে।

About Desk 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *