প্রশ্নফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর: নিট কাণ্ডে কড়া শাস্তির বার্তা, কৃষক স্বার্থ রক্ষা করে এফটিএ চুক্তি সইয়ের প্রতিশ্রুতি

ভবিষ্যতে দেশে সব ধরনের প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রশ্নফাঁস রোধে সংশ্লিষ্ট সকল পক্ষকে একসাথে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার এবং দেশের তরুণ সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। সংসদ ভবন চত্বরে আয়োজিত ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের খবর সামনে আসার পরপরই সরকার তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার সাথে জড়িত মূল অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই ১৩ জন অভিযুক্ত জেলে রয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার সর্বাত্মক আইনি ও প্রশাসনিক কড়াকড়ি আরোপ করেছে।

এদিনের বৈঠকে বিভিন্ন দেশের সাথে ভারতের সই হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement – FTA) নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি গুরুত্ব দিয়ে বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে ভারতের কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ এবং দেশের কৃষক সম্প্রদায়ের কল্যাণকে সামনে রেখেই এই সমস্ত চুক্তি সম্পন্ন করা হয়েছে।

সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশন সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করানোর ক্ষেত্রে এনডিএ জোট ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। একই সাথে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের তরুণ সমাজ ও জাতীয় স্বার্থে বিরোধী দলগুলোকেও সংসদে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বৈঠকে নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সময়ের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনন্য কীর্তি অর্জন করায় এনডিএ-র শরিক দলগুলোর পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই ও একটি অভিনন্দন প্রস্তাব পাস করা হয়।

About Desk 2

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *