কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন—এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলন। সংস্থাটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। এবারের এসসিও সম্মেলনের মূল প্রতিপাদ্য—‘এসসিওর ২৫ বছর: টেকসই শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসঙ্গে’। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা …
Read More »নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭, এখনও নিখোঁজ প্রায় ৪ হাজার
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে দাঁড়িয়েছে। দেশটির আটটি জেলায় নিরাপত্তা বাহিনী আরও মরদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিরবচ্ছিন্ন বৃষ্টিপাত এবং নতুন করে বন্যার সতর্কতার মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিভিন্ন জেলার নদ-নদীতে পানির উচ্চতা বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি …
Read More »নেপালের বন্যায় নিহতদের মরদেহ শনাক্ত ও দেশে ফেরাতে বিস্তারিত জানাল ভারতীয় দূতাবাস
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিহত ভারতীয় ও অন্যান্য বিদেশি নাগরিকদের মরদেহ শনাক্ত ও দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাস জানিয়েছে, নেপাল সরকারের নিয়ম অনুযায়ী বিদেশি নাগরিকদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও দেশে ফেরাতে বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়। এর মধ্যে রয়েছে মরদেহের প্রয়োজনীয় নথিপত্র তৈরি, ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য সংরক্ষণ, ময়নাতদন্ত, মৃত্যুর কারণ …
Read More »ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৪৮ দুর্ঘটনা, প্রাণ গেছে ১৪৭ জনের
পদ্মা সেতু চালুর পর গত চার বছর দুই মাসে ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৭ জন এবং আহত হয়েছেন আরও ৮৭৪ জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল …
Read More »দেশে হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় ১১৮০
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত …
Read More »নেপালের বন্যায় উদ্বেগ, ২৯০ ভারতীয়ের সন্ধানে জোর তৎপরতা
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর বড় ধরনের উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে থাকা ২৯০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে কাজ চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৮৪ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে …
Read More »ইবোলা মোকাবিলায় জরুরি আরও ১১০ কোটি ডলার প্রয়োজন: জাতিসংঘ মহাসচিব
আফ্রিকার কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও ১ দশমিক ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার তিনি জানান, ইবোলা মোকাবিলায় জাতিসংঘের ২ দশমিক ১৩ বিলিয়ন ডলারের প্রতিক্রিয়া পরিকল্পনা এখন পর্যন্ত মাত্র ৪৮ শতাংশ অর্থায়ন পেয়েছে। যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের সহায়তার কারণে এই অর্থায়ন সম্ভব হলেও পরিস্থিতির তুলনায় আন্তর্জাতিক মনোযোগ ও …
Read More »যুক্তরাষ্ট্র অবস্থান বদলালে ফের কূটনীতি সম্ভব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
যুক্তরাষ্ট্র তাদের বর্তমান অবস্থান পরিবর্তন করে চাপ ও জবরদস্তির নীতি থেকে সরে এলে ওয়াশিংটনের সঙ্গে আবারও কূটনৈতিক আলোচনা সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আস্থা তৈরি করতে হবে, সম্মানজনক ভাষায় কথা বলতে হবে, ইরানের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তিনি আরও জানান, কাতারের প্রধানমন্ত্রী …
Read More »আজ থেকে যুক্তরাষ্ট্রে ৬ দিনের সফরে নির্মলা সীতারামন, বৈঠক করবেন বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ থেকে ছয় দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল ও নিউইয়র্ক সফর করবেন। এই সফরের মূল লক্ষ্য ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা। শিকাগো সফরে নির্মলা সীতারামন বিশিষ্ট বিনিয়োগকারীদের সঙ্গে একটি রাউন্ডটেবিল বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। …
Read More »নেপালে বন্যায় জরুরি সহায়তা, ৪৭ টনের বেশি ত্রাণ পাঠাল ভারত
নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করতে ৪৭ টনের বেশি জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। একই সঙ্গে বন্যায় এখনও শত শত ভারতীয় নাগরিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বুধবারের আকস্মিক বন্যার ঘটনায় ৩২০ জন ভারতীয় নাগরিক এখনও নিখোঁজ অথবা তাদের সঙ্গে যোগাযোগ …
Read More »
Geopulse TV