দেশে হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় ১১৮০

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। উপসর্গ ও নিশ্চিত হাম—দুই ধরনের মৃত্যুর হিসাব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৭০ জনসহ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গত একদিনে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১১০ জনের। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত বা অসুস্থ মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—উভয় ক্ষেত্রেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

About Desk 1

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *