Tag Archives: বাংলাদেশ অর্থনীতি

ট্রিলিয়ন ডলারের পথে বাংলাদেশ: ২০৩৪ লক্ষ্য সামনে রেখে বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিকি এফডিআই কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এবং এই সময়ে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়ানো অত্যন্ত …

Read More »

বছর শেষের আগেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, বাড়ল রাজনৈতিক জল্পনা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, একাধিক আইনি মামলা, মৃত্যুদণ্ডের রায় এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি চলতি বছরের শেষের আগেই দেশে ফিরবেন। তার এই মন্তব্য দেশের রাজনৈতিক প্রক্রিয়া থেকে অন্যতম বৃহৎ দলকে বাদ দেওয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি …

Read More »

দক্ষ জনশক্তি গড়ে না তুললে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকি: সংসদে নিলোফার চৌধুরী মনি

বিশ্বব্যাপী শ্রমবাজারের দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে জাতীয় সংসদে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপনকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। যদিও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নোটিশটি গ্রহণ করেননি, তবে বিষয়টি …

Read More »

এক মাসের স্বস্তি, তারপরই ধাক্কা! মে মাসে ৭% কমল রপ্তানি আয়, চাপে পোশাক খাত

দেশের রপ্তানি খাতে এক মাসের স্বস্তির পর আবারও নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে চলতি বছরের এপ্রিলে রপ্তানি আয় প্রবৃদ্ধির ধারায় ফিরলেও মে মাসে সেই গতি ধরে রাখা সম্ভব হয়নি। বরং গত বছরের একই সময়ের তুলনায় দেশের রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ কমে গেছে, যা অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এই খাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বুধবার …

Read More »

জ্বালানি মূল্যবৃদ্ধির ধাক্কায় চাপে অর্থনীতি, নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই: সিপিডি

জ্বালানি ও পরিবহন ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। মূল্যস্ফীতির চাপ কমার কোনো স্পষ্ট লক্ষণ না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আগামী অর্থবছরের জাতীয় বাজেটের আগে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে রাজধানী ঢাকায় …

Read More »