পাক-অধিকৃত কাশ্মীরের আগুন ছড়ালো পাকিস্তানে: আসন্ন নির্বাচনে কতটা ভুগবে ইসলামাবাদ ?

পাক-অধিকৃত কাশ্মীরের (PoJK) তীব্র গণ-বিক্ষোভের আঁচ এবার ছড়িয়ে পড়েছে খোদ পাকিস্তানের মূল ভূখণ্ডেও। অর্থনৈতিক সংকট, দমনপীড়ন আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামের বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ এখন ইসলামাবাদের মসনদকে কাঁপিয়ে দিচ্ছে। বিশেষ করে সামনেই যখন পাকিস্তানের সাধারণ নির্বাচন, তখন এই গণ-অসন্তোষ রাজনৈতিক সমীকরণকে কতটা বদলে দেবে? শাহবাজ শরিফ সরকার কিংবা শক্তিশালী পাক সেনাবাহিনীর জন্য এই মব-প্রোটেস্ট কতটা বড় চ্যালেঞ্জ?

এই সব জটিল ভূ-রাজনৈতিক ও অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে ‘জিও পালস’ (GEO Pulse)-এর বিশেষ পডকাস্টে বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ্ত রায়। পাকিস্তানের আসন্ন নির্বাচনের ভাগ্য কি তবে নির্ধারণ করবে কাশ্মীরের এই আন্দোলন? জানতে শুনুন আমাদের বিশেষ এই পর্বটি।

পুরো পডকাস্টটি শুনতে নিচের লিংকে ক্লিক করুন:

About Desk 2

Check Also

ইথানল মিশ্রিত পেট্রোল ভালো নাকি খারাপ ?

পরিবেশ দূষণ কমানো এবং ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ভারতে শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *