অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভারত-উজবেকিস্তান নতুন উদ্যোগ

ভারত ও উজবেকিস্তানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। আগামী তিন বছরের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া-উজবেকিস্তান বিজনেস ফোরাম’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য বাধা কমানো এবং স্বাস্থ্যসেবা, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতে গভীর সহযোগিতার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, খনিজ, বস্ত্র, ওষুধশিল্প, স্বাস্থ্যসেবা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং আইটি ও ডিজিটাল অর্থনীতি—এসব খাতে দুই দেশের মধ্যে শক্তিশালী সহযোগিতার সুযোগ রয়েছে।

পীযূষ গয়াল বলেন, ভারত ও উজবেকিস্তানের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে, যা অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে। তিনি দুই দেশের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং উদ্ভাবনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ভারত-উজবেকিস্তান সম্পর্কের মধ্যে নতুন গতিশীলতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ফোরামে উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদ্রাতভও উপস্থিত ছিলেন।

About Desk 1

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *