নেপালে হিমলুং বেস ক্যাম্পে তুষারধস, নিহত ৪, নিখোঁজ ১২

নেপালের মানাং জেলায় মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে অন্তত চারজন নিহত এবং ১২ জন নিখোঁজ হয়েছেন।

মানাংয়ের প্রধান জেলা কর্মকর্তা মুক্তি প্রসাদ খানাল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি মরদেহ হেলিকপ্টারে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। অন্য দুটি মরদেহ জেলা সদর চামে নিয়ে যাওয়া হয়েছে।

৭ হাজার ১২৬ মিটার উঁচু মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্পে বিভিন্ন অভিযাত্রী দলের দুই ডজনের বেশি গাইড ও সহায়ক কর্মী অবস্থান করছিলেন। শরতের পর্বতারোহণ মৌসুম সামনে রেখে তারা দড়ি স্থাপন ও তাঁবু তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ তুষারধস আঘাত হানে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ১১ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, তুষারধসের সময় বেস ক্যাম্পে মোট ২৭ জন ছিলেন।

উদ্ধারকাজে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে নেপালের বিভিন্ন এলাকায় ভূমিধস ও বন্যা দেখা দিয়েছিল। আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার তৎপরতাও জোরদার করা হয়েছে।

এই দুর্ঘটনার এক মাস আগেই নেপাল-চীন সীমান্তের কাছে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বিশাল হিমবাহ ধসে সৃষ্ট ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

About Desk 1

Check Also

আমিরশাহি সফরে এস জয়শঙ্কর, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আমিরশাহি সফরে যাচ্ছেন ভারতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *