স্লোভেনিয়ায় প্রথম দূতাবাস খুলল ইসরায়েল, বাইরে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভেনিয়ায় প্রথমবারের মতো দূতাবাস চালু করেছে ইসরায়েল। পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নীতি নিয়ে দীর্ঘদিনের কয়েকজন মিত্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশটিতে দূতাবাস খোলার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নিল ইসরায়েল।

দূতাবাস উদ্বোধন করতে গতকাল স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানায় যান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর। তিনি দিনটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী টোনে কাজেরও বলেন, নতুন দূতাবাস দুই দেশের মধ্যে আরও বেশি সংলাপ ও সহযোগিতার পথ তৈরি করবে।

তবে দূতাবাস উদ্বোধনের সময় এর বাইরে জড়ো হন শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী। তারা দূতাবাস বন্ধের দাবি জানান।

এদিকে ইসরায়েলের নতুন দূতাবাস চালুর ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নিয়ে ইউরোপের কয়েকটি দেশের অবস্থান কঠোর হচ্ছে। উদ্বোধনের একদিন আগে ব্রিটেন পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে। একই ধরনের পদক্ষেপের ঘোষণা দেয় ফ্রান্স ও কানাডাও। এসব সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইসরায়েল। পাশাপাশি জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি।

এর আগে স্লোভেনিয়ার কেন্দ্র-বাম সরকার ২০২৪ সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ২০২৫ সালে ইসরায়েলের ওপরও কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে বসতি থেকে পণ্য আমদানি নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা এবং কয়েকজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার ওপর প্রবেশ নিষেধাজ্ঞা ছিল।

About Desk 1

Check Also

ব্রিটেনের নিরাপত্তা নিয়ে MI5 প্রধানের সতর্কবার্তা, চিন্তায় রাশিয়া-ইরান ও AI

ব্রিটেনের নিরাপত্তা নিয়ে একাধিক বড় ঝুঁকির কথা তুলে ধরলেন দেশটির গোয়েন্দা সংস্থা MI5-এর প্রধান। রাশিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *