কলম্বোয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক, উন্নয়ন সহযোগিতায় জোর

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি অমরসূরিয়ার সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় উন্নয়ন সহযোগিতা।

বৈঠকে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, উদ্ভাবন ও গবেষণাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা।

এ সময় ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রাচীন সভ্যতাগত সম্পর্কের কথাও উঠে আসে। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও সম্পর্ককে পারস্পরিক বন্ধনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন তারা।

রাজনাথ সিং বলেন, অভিন্ন ঐতিহ্যের অংশীদার দুই প্রতিবেশী গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কার উচিত শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণে অভিন্ন উন্নয়ন-দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাওয়া। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনি অমরসূরিয়াকে ভারত ও শ্রীলঙ্কার নারীদের জন্য রোল মডেল হিসেবেও উল্লেখ করেন রাজনাথ সিং। তাঁর মতে, অমরসূরিয়া নারীর ক্ষমতায়ন ও ‘নারী শক্তি’র প্রতীক।

শ্রীলঙ্কার আরও বেশি নারীকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR)-এর বৃত্তি এবং ভারত সরকারের বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এসব উদ্যোগের মাধ্যমে প্রশাসন ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

About Desk 1

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *