আইভরি কোস্টে জয়শঙ্করের বড় বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভারতের নতুন বার্তা

আফ্রিকা সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পথে ভারত। আইভরি কোস্টের আবিদজানে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিরক্ষা, সন্ত্রাসদমন, বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে কৃষি ও স্বাস্থ্য একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে।

আবিদজানে আইভরি কোস্টের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী টেনে বিরাহিমা ওয়াত্তারার সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক আদানপ্রদানের মাধ্যমে প্রতিরক্ষা ও সন্ত্রাসদমন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।এরপর আইভরি কোস্টের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক স্টেট মিনিস্টার নিয়ালে কাবার সঙ্গেও বিস্তৃত বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, কৃষি, স্বাস্থ্য পরিষেবা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয় আলোচনায় উঠে আসে।

জয়শঙ্কর জানান, ভারত-আইভরি কোস্ট সম্পর্ক মানুষের স্বার্থকে কেন্দ্র করে এগিয়ে যাবে এবং পশ্চিম আফ্রিকার দেশটির অগ্রাধিকারের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে। বহুপাক্ষিক মঞ্চে দুই দেশের সমন্বয় আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। জয়শঙ্করের পাঁচ দিনের ঘানা, আইভরি কোস্ট ও ইথিওপিয়া সফরের অংশ হিসেবেই এই বৈঠক। এর আগে ঘানায় সে দেশের বিদেশমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকওয়ার সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক Comprehensive Partnership আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তিনি।

About Desk 3

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *