USA and Canada Flags

৬০০টির বেশি মার্কিন পণ্যে কানাডার শুল্ক, কিছু পণ্যে কর ৫০ শতাংশ পর্যন্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ আরও তীব্র করেছে কানাডা। এবার ৬০০টির বেশি মার্কিন পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা। স্থানীয় সময় গত মধ্যরাত থেকে নতুন এই শুল্ক কার্যকর হয়েছে।

কানাডা সরকারের নতুন ‘ডলার-ফর-ডলার’ শুল্কনীতির আওতায় প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের যুক্তরাষ্ট্রের পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পণ্যের ওপর ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে।

শুল্কের আওতায় রয়েছে শিল্প খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল ও পণ্য, যার মধ্যে স্টিল ও অ্যালুমিনিয়াম রয়েছে। পাশাপাশি টয়লেট পেপারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং কয়েনচালিত আর্কেড মেশিনের মতো বিশেষায়িত পণ্যও নতুন শুল্কের আওতায় পড়েছে।

এদিকে কানাডার পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সংস্থাগুলোকে কানাডার পণ্য কেনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তবে কানাডা মার্কিন ব্যবসায়ী ও কৃষকদের জন্য নিজেদের বাজারে সমান সুযোগ নিশ্চিত না করা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

হোয়াইট হাউসের নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সরকারি ক্রয়ের প্রধান ক্যাটালগ থেকে কানাডীয় পণ্য সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (GSA) এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কার্যালয়কে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প কানাডার বিরুদ্ধে ‘অন্যায্য’ বাণিজ্যনীতি অনুসরণের অভিযোগ করেছেন। তাঁর দাবি, কানাডার ফেডারেল ও প্রাদেশিক সরকারগুলো মার্কিন ছোট ব্যবসাগুলোকে সরকারি প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রির ক্ষেত্রে বাধা দেয়।

About Desk 1

Check Also

ইরানের ইউরেনিয়াম মজুত অপসারণের চুক্তিকে সমর্থন নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরলেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন, যদি সেই চুক্তির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *