পসেইডন ড্রোনবাহী রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন ‘খাবারোভস্ক’-এর ট্রায়াল শুরু

রাশিয়ার শক্তিশালী ‘পসেইডন’ পারমাণবিক ক্ষমতাসম্পন্ন আন্ডারওয়াটার ড্রোন বহনে সক্ষম কৌশলগত পারমাণবিক সাবমেরিন ‘খাবারোভস্ক’-এর কারখানাজাত সামুদ্রিক পরীক্ষা (Sea Trials) শুরু হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে নির্মাণের পর গত ১৭ আগস্ট সাবমেরিনটিকে পানিতে নামানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, খাবারোভস্ক সাবমেরিনে ছয়টি পসেইডন উৎক্ষেপণ টিউব রয়েছে। প্রথাগত ব্যালিস্টিক মিসাইলের পথের বাইরে গিয়ে মহাসাগরের তলদেশ দিয়ে পারমাণবিক অস্ত্র বহনে এটি রাশিয়ার জন্য এক নতুন সামরিক কৌশল যুক্ত করল।

পারমাণবিক শক্তিচালিত ও ড্রোনের মতো কাজ করা ‘পসেইডন’ ব্যবস্থাটি ২০১৮ সালে প্রথম জনসমক্ষে উন্মোচন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি মূলত বিদ্যমান আন্তর্জাতিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে এবং এড়িয়ে যেতে সক্ষম করে ডিজাইন করা হয়েছে।

খাবারোভস্ক সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটে (প্রশান্ত মহাসাগরীয় নৌবহর) যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে মস্কোর আন্ডারওয়াটার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ও কৌশলগত প্রভাব আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

About Desk 2

Check Also

ব্রিটেনের নিরাপত্তা নিয়ে MI5 প্রধানের সতর্কবার্তা, চিন্তায় রাশিয়া-ইরান ও AI

ব্রিটেনের নিরাপত্তা নিয়ে একাধিক বড় ঝুঁকির কথা তুলে ধরলেন দেশটির গোয়েন্দা সংস্থা MI5-এর প্রধান। রাশিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *