ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাফটোগাজ প্রধানের নাম ঘোষণা করলেন জেলেনস্কি

ইউক্রেনের রাজনীতিতে এক বড় রদবদলের মধ্যে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ‘নাফটোগাজ’ (Naftogaz)-এর প্রধান সের্গেই কোরেতস্কিকে (Sergii Koretskyi) মনোনীত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মাত্র এক বছর দায়িত্ব পালনের পর চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোকে পদ থেকে সরিয়ে দেন জেলেনস্কি। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্ট সভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং আজই নতুন প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে ভোট গ্রহণ হতে পারে।

নেতৃত্বের স্তরে নতুনত্ব বা নতুন গতি আনার লক্ষ্যেই এই পরিবর্তন—এটুকু বলা ছাড়া প্রেসিডেন্ট জেলেনস্কি এখন পর্যন্ত এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। তবে রাজধানী কিয়েভে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেনস্কি জানান, আসন্ন শীত মৌসুমের চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রস্তুতি গ্রহণ করাই এখন ইউক্রেনের সবচেয়ে বড় অগ্রাধিকার। আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি খাতের অভিজ্ঞতাসম্পন্ন সের্গেই কোরেতস্কিই প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে যোগ্য ও সেরা প্রার্থী।

About Desk 2

Check Also

বেলুচিস্তানে গুম ও নির্বিচারে আটকের অভিযোগ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্বিচারে আটক এবং জোর করে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *