লন্ডনের পরিবহন খাতে নজিরবিহীন সাইবার হামলা: ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারসহ দুজনের সাড়ে ৫ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যের লন্ডনের গণপরিবহন নেটওয়ার্ক ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’ (TfL)-এর ডিজিটাল অবকাঠামোয় নজিরবিহীন সাইবার হামলার দায়ে দুই হ্যাকারকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ডপ্রাপ্তদের একজন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ থালহা জুবায়ের (২০) এবং অন্যজন তাঁর ব্রিটিশ সহযোগী ওয়েন ফ্লাওয়ার্স (১৮)। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাজ্যের উলউইচ ক্রাউন কোর্টের বিচারক মার্ক টার্নার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, আন্তর্জাতিক হ্যাকার গোষ্ঠী ‘স্ক্যাটার্ড স্পাইডার’-এর সদস্য এই দুই তরুণ নিজেদের হ্যাকিং সক্ষমতা প্রমাণের জন্য সম্পূর্ণ বেপরোয়াভাবে এই হামলা চালিয়েছিলেন। এর ফলে লন্ডনের লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান ভরসা টিএফএল-এর অনলাইন সেবা ও যাত্রীসেবা কয়েক দিনের জন্য পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল, যার আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৯০ লাখ পাউন্ড। বিচারক তাঁর রায়ে উল্লেখ করেন, এটি রাষ্ট্র-সমর্থিত কোনো অন্তর্ঘাত ছিল না, বরং এটি ছিল একধরনের ‘বেপরোয়া বাহাদুরি’।

যুক্তরাজ্যের কম্পিউটার মিসইউজ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোয় এ ধরনের হামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। তবে আসামিদের বয়স এবং তাঁদের নিউরোডাইভারজেন্ট অবস্থা—বিশেষ করে থালহা জুবায়েরের অটিজম ও ক্লিনিক্যাল ডিপ্রেশনের বিষয়টি বিবেচনা করে আদালত সাজা শিথিল করেছেন। এছাড়া বিচার চলাকালে উভয়েই নিজেদের দোষ স্বীকার করায় সাজার মেয়াদে কিছুটা ছাড় পেয়েছেন।

About Desk 2

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *