চার মাসের সংসার ভেঙে গেল মুহূর্তে: ছিনতাইকারী ধরতে গিয়ে নিহত র‍্যাব সদস্য ইমন আচার্য

মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন ইমন আচার্য (২৬)। নতুন সংসার, নতুন স্বপ্ন আর পুরো পরিবারের ভরসা হয়ে উঠছিলেন তিনি। কিন্তু একটি নির্মম ছুরিকাঘাতের ঘটনায় থেমে গেল সব স্বপ্ন। সিলেটে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী ধরতে গিয়ে নিহত হয়েছেন র‍্যাব-৯ এর সদস্য (কনস্টেবল) ইমন আচার্য।

ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে পরিবার। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ইমন আচার্য হত্যাকাণ্ডে নিহতের বড় ভাই সুজিত আচার্য বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া আসাদুল আলম বাল্লী (২২)-কে।

শনিবার আদালতে হাজির করা হলে আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহতের বড় ভাই সুজিত আচার্য বলেন, “ইমন শুধু আমার ছোট ভাই ছিল না, সে ছিল আমাদের ঘরের খুঁটি। এখন আমাদের অসুস্থ বাবাকে কী বলব? ভাইয়ের সদ্যবিধবা স্ত্রীকে কীভাবে সান্ত্বনা দেবো?”

About Desk 1

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *