ট্রাম্পের আচরণ সামাল দিতে মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তা নিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় এক ভিন্ন কৌশল নিয়েছিল ইরান। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “অপ্রত্যাশিত ও পরিবর্তনশীল আচরণ” মোকাবিলায় ইরান তাদের আলোচক দলের সঙ্গে দুইজন জ্যেষ্ঠ মনোরোগ বিশেষজ্ঞ যুক্ত করে।

ড্রপ সাইটের এক প্রতিবেদনে বলা হয়, এই বিশেষজ্ঞরা ট্রাম্পের মানসিক অবস্থার একটি মূল্যায়ন তৈরি করেন এবং সেই অনুযায়ী আলোচনার বার্তা কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়ে পরামর্শ দেন। ইরানের এক কর্মকর্তা, যিনি প্রকাশ্যে কথা বলার অনুমতি পাননি, জানান—“আমরা আলোচনার পরামর্শক দলে দুইজন মনোবিজ্ঞানী যুক্ত করেছি, যাতে ট্রাম্পের আচরণগত ধরণ বিবেচনায় রেখে বার্তা তৈরি করা যায়।”

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ইসলামাবাদে প্রথম দফার দ্বিপাক্ষিক আলোচনার পর থেকেই এই মনোবিজ্ঞানীরা কাজ শুরু করেন। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক (MoU) নিয়ে আলোচনা চলছিল।

ওই কর্মকর্তা আরও জানান, এই কৌশল প্রয়োগের পর ট্রাম্পের প্রতিক্রিয়ায় “উল্লেখযোগ্য উন্নতি” দেখা গেছে। তিনি বলেন, ভবিষ্যতে এসব বার্তা প্রকাশিত হলে আলোচনায় উভয় পক্ষের কৌশলগত দক্ষতা স্পষ্ট হবে—এমনভাবে ইরান আলোচনা পরিচালনা করেছে।

এদিকে, রয়টার্স , ইপসোসের এক জরিপে দেখা গেছে, প্রায় ৬১ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প বয়সের সঙ্গে আরও অস্থির হয়ে উঠেছেন।

প্রায় চার মাসের আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে, যা শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

About Desk 1

Check Also

চীনভিত্তিক ফেন্টানিল নেটওয়ার্কে নিষেধাজ্ঞা জোরদারে বিল পুনরায় আনল যুক্তরাষ্ট্র

চীনভিত্তিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ফেন্টানিল উৎপাদন, পাচার ও বিক্রিতে সহযোগিতার অভিযোগ তুলে নিষেধাজ্ঞা জোরদারে নতুন করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *