এফসিআরএ সংশোধনী নিয়ে মার্কিন আপত্তি প্রত্যাখ্যান ভারতের, বলল ‘এটি অভ্যন্তরীণ বিষয়’

প্রস্তাবিত ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) সংশোধনী বিল নিয়ে মার্কিন এক আইনপ্রণেতার আপত্তি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র সংসদের মাধ্যমেই নেওয়া হয়।

নয়াদিল্লিতে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বের বহু দেশ, এমনকি যুক্তরাষ্ট্রও বিদেশি অনুদানের প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে। তাই এই ইস্যুতে ভারতের অবস্থান স্বাভাবিক এবং সার্বভৌম সিদ্ধান্তের অংশ।

ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয় নয়াদিল্লি। উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয় মিশনগুলো সংশ্লিষ্ট দেশের সামুদ্রিক কর্তৃপক্ষ এবং জাহাজ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাখা হয়েছে, যাতে প্রয়োজনে যে কেউ সহায়তা নিতে পারেন।

আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও বাধাহীন নৌচলাচল এবং বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার আহ্বানও পুনর্ব্যক্ত করেছে ভারত। একই সঙ্গে সব পক্ষকে বেসামরিক অবকাঠামো, জাহাজ ও নাবিকদের লক্ষ্যবস্তু না করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি এবং পাকিস্তান-সোমালিয়া সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে, রণধীর জয়সওয়াল বলেন, ভারত এসব উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

About Desk 1

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *