দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে আটকে রাখার অভিযোগ, ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনায় ব্যবস্থা নিচ্ছে ঢাকা

ভারতের দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খলিলুর রহমান বলেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দিন শেষে আমরা এ বিষয়ে জানাবো।”

জানা গেছে, একটি সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন ডা. জাহেদ উর রহমান। কিন্তু দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়ায় বাধার মুখে পড়েন তিনি। বেশ কিছু সময় বিমানবন্দরে অপেক্ষা করার পর সোমবার দুপুরের দিকে তিনি ঢাকায় ফিরে আসেন।

সরকারি সূত্র জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

About Desk 1

Check Also

চাঁদে এবার ২০০ দিন! কৃত্রিম হিটারযুক্ত নতুন ল্যান্ডার তৈরিতে ISRO-পরমাণু শক্তি দপ্তরের যুগান্তকারী উদ্যোগ

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা Indian Space Research Organisation (ISRO) এবং Department of Atomic Energy (DAE) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *