বাংলাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতাও

বাংলাদেশের তরুণদের আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষতায় দক্ষ করে তুলতে বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের সব জেলায় দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ও খাবার ভাতা দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ অংশ নিতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।

পুরো প্রশিক্ষণ কার্যক্রম দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পরিচালনা করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ১ অক্টোবর থেকে শুরু হবে দুই মাসের প্রশিক্ষণ। কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

About Desk 1

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *