সেপ্টেম্বরে GST আদায় ২ লাখ কোটি ছাড়াল, প্রবৃদ্ধি ১৪.৭ শতাংশ

ভারতে আবারও মাসিক পণ্য ও পরিষেবা কর বা GST আদায় ২ লাখ কোটি রুপি ছাড়িয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মোট স্থূল GST রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৩ হাজার কোটি রুপির বেশি। গত বছরের একই সময়ের তুলনায় এবার GST আদায় বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভারতে মোট GST আদায়ের পরিমাণ ছিল ১ লাখ ৭৭ হাজার কোটি রুপির বেশি। ফলে এক বছরের ব্যবধানে কর আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় GST (CGST) থেকে আদায় হয়েছে ৩৭ হাজার ৭৭২ কোটি রুপি। আর স্টেট GST (SGST) থেকে এসেছে ৪৫ হাজার ৩৬৩ কোটি রুপি।

এ ছাড়া ইন্টিগ্রেটেড GST (IGST) থেকে আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার কোটি রুপির বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে GST আদায় বেড়েছে ১০ শতাংশের বেশি। এ খাত থেকে রাজস্ব এসেছে প্রায় ১ লাখ ৩৮ হাজার কোটি রুপি।

অন্যদিকে, পণ্য আমদানি থেকে GST আদায় বেড়েছে আরও বেশি হারে। গত বছরের তুলনায় আমদানি খাতের GST রাজস্ব প্রায় ২৬ শতাংশ বেড়ে ৬৫ হাজার ৫২৫ কোটি রুপিতে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ লেনদেন ও আমদানি—দুই ক্ষেত্রেই GST আদায় বৃদ্ধির ফলে সামগ্রিক কর রাজস্বে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। মাসিক GST আদায় ২ লাখ কোটি রুপির সীমা অতিক্রম করায় ভারতের অর্থনীতিতে কর সংগ্রহের পরিধি বৃদ্ধির বিষয়টিও সামনে এসেছে।

About Desk 1

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *