Tunisian journalists participate in a rally called by the Tunisian journalists' union to demand the release of journalist Mohamed Yousfi, a vocal critic of President Kais Saied, amid a widespread crackdown on journalists, in Tunis, Tunisia. September 8, 2026. REUTERS/ Jihed Abidellaoui

সাংবাদিক গ্রেফতার প্রতিবাদে তিউনিসিয়ায় বিক্ষোভ, মুক্তির দাবি সহকর্মীদের

সাংবাদিক গ্রেফতার প্রতিবাদে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বিক্ষোভ করেছেন দেশটির কয়েক ডজন সাংবাদিক। অর্থপাচারের অভিযোগে সাংবাদিক ও অনলাইন সংবাদমাধ্যম Alqatiba-এর প্রধান সম্পাদক মোহামেদ ইউসফিকে গ্রেফতারের  পর মঙ্গলবার এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

ইউসফিকে গত শুক্রবার রাজধানী তিউনিসে একটি রেডিও অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে যাওয়ার সময় আটক করা হয়। এরপর থেকে তিনি হেফাজতে রয়েছেন। তাঁর আইনজীবী হেলা বেন সালেম জানিয়েছেন, বিদেশ থেকে সন্দেহজনক অর্থ গ্রহণের অভিযোগে ইউসফির বিরুদ্ধে আর্থিক অপরাধের মামলা করা হয়েছে।

তবে আইনজীবীর দাবি, এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তিনি জানান, মামলাটি সন্ত্রাসবিরোধী ও অবৈধ সম্পদ অর্জনসংক্রান্ত আইনের আওতায় করা হলেও এতে ইউসফির অপরাধের ‘কংক্রিট প্রমাণ’ নেই।

তিউনিসিয়ার সাংবাদিকদের জাতীয় সিন্ডিকেট (SNJT) জানিয়েছে, গ্রেপ্তারের পর অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হওয়ায় ইউসফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর আইনজীবীদের জিজ্ঞাসাবাদ চলাকালে ওষুধ দেওয়ার জন্য বের হতে হয়েছিল বলেও সংগঠনটি জানিয়েছে।

সাংবাদিকদের সংগঠনটির প্রধান জিয়েদ দাব্বার অভিযোগ করেছেন, ইউসফির গ্রেপ্তার তিউনিসিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে চলমান বৃহত্তর দমন-পীড়নের অংশ। সাংবাদিকদের কারাবন্দি, মামলা কিংবা নির্বাসনের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলেও তিনি দাবি করেন।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF)-ও ইউসফির আটকের সমালোচনা করেছে এবং অবিলম্বে তাঁর মুক্তির আহ্বান জানিয়েছে।

২০১১ সালের আরব বসন্তের পর তিউনিসিয়া গণতান্ত্রিক অগ্রগতির জন্য পরিচিত হলেও ২০২১ সালে প্রেসিডেন্ট কাইস সাইয়েদের ক্ষমতা কেন্দ্রীভূত করার পর দেশটির নাগরিক স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বেড়েছে।

About Desk 1

Check Also

কঙ্গোতে সরকারবিরোধী জোট গড়লেন প্রাক্তন প্রেসিডেন্ট, এম২৩-সহ একাধিক গোষ্ঠীকে নিয়ে

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। প্রাক্তন প্রেসিডেন্ট জোসেফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *