অবৈধ কল সেন্টার ও অর্থপাচারের অভিযোগে পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধান প্রসিকিউটর

কিয়েভ: অবৈধ কল সেন্টার ও অর্থপাচার কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধান প্রসেকিউটর রুসলান ক্রাভচেঙ্কো (Ruslan Kravchenko)। তার কার্যালয়ের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অর্থপাচার চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠার পর এই সিদ্ধান্ত নেন তিনি।

উক্ত ঘটনার সূত্র ধরে ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থার তদন্তকারীরা ক্রাভচেঙ্কোর কার্যালয়ে তল্লাশি অভিযান চালায়। তদন্তকারীদের দাবি, তার কার্যালয়ের একটি প্রভাবশালী চক্র অবৈধ কল সেন্টার পরিচালনা করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি ডলারের সম্পদ পাচার করেছে এবং সেই অর্থ দিয়ে জমি, মূল্যবান গয়না ও অন্যান্য বিলাসবহুল সামগ্রী ক্রয় করেছে।

রাজনীতির হাতিয়ার না হওয়ার ঘোষণা: অভিযোগ ওঠার পরপরই রবিবার রাতে এক বিবৃতিতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ক্রাভচেঙ্কো। তবে তার একদিন পর তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনীয় পার্লামেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লেখেন, নিজের পদটি যেন রাজনৈতিক সংঘাতের কোনো ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহৃত হতে না পারে, সেই কারণেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ইইউ সদস্যপদ ও দুর্নীতি সংস্কার সংকট: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূচনা থেকেই কিয়েভ একের পর এক বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারির সম্মুখীন হচ্ছে। সম্প্রতি গঠিত ইউক্রেনের ‘ন্যাশনাল অ্যান্টি-করপশন ব্যুরো’ (NABU) এবং ‘স্পেশালাইজড অ্যান্টি-করপশন প্রসেকিউটর অফিস’ (SAP)-এর ধারাবাহিক তদন্তে জেলেনস্কি প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম উঠে এসেছে।

ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রার্থী পদ টিকিয়ে রাখতে ইউক্রেনের জন্য দুর্নীতি দমন একটি অন্যতম প্রধান শর্ত। জি৭ (G7) ভুক্ত দেশগুলো এবং ইউরোপীয় অংশীদাররা স্পষ্ট জানিয়ে দিয়েছে, শীর্ষ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ইইউতে ইউক্রেনের অন্তর্ভূক্তি ও ভবিষ্যৎ আঞ্চলিক সহযোগিতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

About Desk 2

Check Also

ব্রিটেনের নিরাপত্তা নিয়ে MI5 প্রধানের সতর্কবার্তা, চিন্তায় রাশিয়া-ইরান ও AI

ব্রিটেনের নিরাপত্তা নিয়ে একাধিক বড় ঝুঁকির কথা তুলে ধরলেন দেশটির গোয়েন্দা সংস্থা MI5-এর প্রধান। রাশিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *