ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ ভোরে দেশটির ফ্লোরেস অঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এর কয়েক দিন আগেই পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। পরপর ভূমিকম্পে দেশটির বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা BNPB জানিয়েছে, একাধিক ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণে এখনও কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূমিকম্পে আহত হয়েছেন শত শত মানুষ। দুর্গত এলাকায় উদ্ধারকারী দলগুলো চিকিৎসা সহায়তা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে এখনও পরবর্তী কম্পন বা আফটারশক অনুভূত হচ্ছে।

দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার করতে স্থল, নৌ ও আকাশপথে পরিবহন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মোট ১১টি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে সিক্কা রিজেন্সির পালুয়ে দ্বীপের মতো দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

ভূমিকম্পের পর নতুন করে কম্পন অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

About Desk 1

Check Also

বেলুচিস্তানে গুম ও নির্বিচারে আটকের অভিযোগ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্বিচারে আটক এবং জোর করে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *