চীনে প্রলয়ংকরী ভূমিধস: ৮ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ৩৪, ধ্বংসস্তূপে চাপা পড়েছে ১০টি বাড়ি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং-এ গতকাল ঘটে যাওয়া এক ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আরও ৩৪ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের মধ্য থেকে অলৌকিকভাবে ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘চীন সেন্ট্রাল টেলিভিশন’ (CCTV) জানিয়েছে, চংকিং-এর পেংশুই কাউন্টিতে এই বিপর্যয়টি ঘটে। পাহাড়ের ওপর থেকে বিশাল আকৃতির পাথর ও কাদার স্রোত হুড়মুড় করে নেমে এসে মুহূর্তের মধ্যে স্থানীয় ১০টিরও বেশি আবাসিক বাড়িকে মাটির নিচে চাপা দেয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার উজিয়াং নদীর তীরবর্তী অঞ্চলে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলেই এই প্রলয়ংকরী ভূমিধসের সূত্রপাত হয়েছে। নদীটি যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তা মূলত ছোট ছোট শহর ও পাহাড়ি ধাপ চাষের (Terraced landscapes) জন্য পরিচিত।

নিখোঁজদের সন্ধানে এবং উদ্ধার কাজ ত্বরান্বিত করতে দুর্ঘটনাস্থলে ৮ শতাধিক জরুরি উদ্ধারকর্মী ও আধুনিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের জীবিত উদ্ধারে কাদা ও পাথরের স্তূপ সরিয়ে নিরলসভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

About Desk 2

Check Also

বেলুচিস্তানে গুম ও নির্বিচারে আটকের অভিযোগ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুম, নির্বিচারে আটক এবং জোর করে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *