বাংলাদেশ সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক করছেন। তিন দিনের সফরের অংশ হিসেবে তিনি ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গেও তাঁর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর একটি হোটেলে হওয়া এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে, যদিও আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
এদিকে সফরের অংশ হিসেবে সার্জিও গর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। আগামীকাল তাঁর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক্সে দেওয়া পোস্টে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেছেন।
Geopulse TV
