ফ্লাইদুবাই ঘটনার তদন্ত চলছে, জল্পনা না ছড়ানোর আহ্বান UAE কর্তৃপক্ষের

ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো ধরনের অনুমান, গুজব বা যাচাইহীন তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (UAE) কর্তৃপক্ষ। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত ও সাহসী ভূমিকার জন্য পাইলট ক্যাপ্টেন স্মিতের প্রশংসা করা হচ্ছে।

UAE-এর বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা General Civil Aviation Authority (GCAA) জানিয়েছে, অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত চলছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। তদন্তের স্বচ্ছতা ও গোপনীয়তা বজায় রাখতে এই পর্যায়ে ঘটনার বিস্তারিত বা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া দাবির বিষয়ে মন্তব্য করবে না GCAA।

সংস্থাটি জনসাধারণকে যাচাই না করা তথ্য বা অনুমান প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ক্যাপ্টেন স্মিত, ফ্লাইটের ক্রু এবং যাত্রীদের সাহস ও দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেছে।

ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গাইথ আল গাইথ জানিয়েছেন, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তিনি ক্যাপ্টেন, পাইলট, কেবিন ক্রু ও পরিস্থিতি মোকাবিলায় সহায়তাকারী যাত্রীদের ধন্যবাদ জানান।

তদন্ত চলাকালে কর্তৃপক্ষের অনুরোধে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। UAE প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার গারগাশও ক্যাপ্টেন স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি ঘটনার বিষয়ে অতিরঞ্জিত ব্যাখ্যা বা ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

About Desk 1

Check Also

আমিরশাহি সফরে এস জয়শঙ্কর, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আমিরশাহি সফরে যাচ্ছেন ভারতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *