ঋণ ও বৈষম্য মোকাবিলায় দ্রুত পদক্ষেপের বার্তা IMF প্রধানের

বিশ্ব অর্থনীতিতে একের পর এক চ্যালেঞ্জ বাড়ছে। যুদ্ধ, ঋণের চাপ, মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের প্রভাব নিয়ে এবার দেশগুলিকে দ্রুত পদক্ষেপ করার বার্তা দিলেন আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা। তাঁর বক্তব্য, ধনী ও উন্নয়নশীল—উভয় দেশকেই ঋণের বোঝা কমাতে এবং বাড়তে থাকা অর্থনৈতিক বৈষম্য মোকাবিলায় আর দেরি করা উচিত নয়।

ব্যাংককে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা IMF ও বিশ্বব্যাঙ্কের বৈঠকের আগে সিঙ্গাপুরে বক্তব্য রাখতে গিয়ে জর্জিয়েভা বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সরকারের হাতে প্রয়োজনীয় নীতিগত সরঞ্জাম রয়েছে। এখন দ্রুত সেই সিদ্ধান্তগুলি কার্যকর করা প্রয়োজন। তিনি জানান, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ফেলেছে। একইসঙ্গে বিপুল ঋণ উন্নত ও নিম্ন আয়ের দেশগুলির অর্থনীতির উপর চাপ তৈরি করছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজন হলে সরকারি খরচ নিয়ন্ত্রণ এবং ঋণের খরচ বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। তবে এর পাশাপাশি সমাজের দুর্বল অংশের মানুষের সুরক্ষার উপরও জোর দেন IMF প্রধান।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসার নিয়েও সতর্ক করেছেন জর্জিয়েভা। তাঁর মতে, ডেটা সেন্টারে বিপুল বিনিয়োগ, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং AI-নির্ভর সংস্থাগুলির প্রত্যাশিত আয় না হলে আর্থিক ধাক্কার ঝুঁকি তৈরি হতে পারে। AI ইতিমধ্যেই বিভিন্ন দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নিচ্ছে, কিন্তু এর সুফল সব দেশে সমানভাবে পৌঁছচ্ছে না। এই পরিস্থিতিতে AI-র জন্য আরও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা, কর্মীদের প্রশিক্ষণ, নমনীয় শ্রমবাজার, উদ্যোগপতিদের সহায়তা এবং শক্তি নিরাপত্তা বাড়ানোর উপর জোর দিয়েছেন জর্জিয়েভা।

About Desk 3

Check Also

ব্রিটেনের নিরাপত্তা নিয়ে MI5 প্রধানের সতর্কবার্তা, চিন্তায় রাশিয়া-ইরান ও AI

ব্রিটেনের নিরাপত্তা নিয়ে একাধিক বড় ঝুঁকির কথা তুলে ধরলেন দেশটির গোয়েন্দা সংস্থা MI5-এর প্রধান। রাশিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *