ফ্লাইদুবাইয়ের উড়ান বন্ধ, ৭৪৭৯ যাত্রীকে গন্তব্যে ফেরাল আমিরশাহী

ফ্লাইদুবাইয়ের তেল আবিবগামী বিমান পরিষেবা সাময়িক বন্ধ হওয়ার পর যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করল সংযুক্ত আরব আমিরশাহী। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের তেল আবিবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। মোট ৭৪৭৯ জন যাত্রীকে বিকল্প বিমানে গন্তব্যে পাঠানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি বা (জি-সি-এ-এ) এই তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ২ অক্টোবর থেকে ৫ অক্টোবরের মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর পর্যন্ত মোট ৩৭টি বিমান চালানো হয়েছে। এই বিমানগুলিতে ৭৪৭৯ জন যাত্রী তেল আবিবে পৌঁছেছেন।ফ্লাইদুবাইয়ের পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার পর যাত্রী পরিবহণে সমস্যা তৈরি হয়েছিল। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে বিকল্প বিমান পরিষেবার ব্যবস্থা করে সংযুক্ত আরব আমিরশাহি।

এর পাশাপাশি ইজরায়েলের বিমান সংস্থাগুলিকেও দুবাইয়ে বিমান চালানোর অনুমতি দেওয়া হয়। ইতিহাদ এয়ারওয়েজের পরিষেবাও চালু রাখা হয়। ফলে যাত্রীদের জন্য একাধিক বিকল্প তৈরি হয়। জি-সি-এ-এ জানিয়েছে, যেসব যাত্রীর বিমান পরিষেবা বাতিল বা ব্যাহত হয়েছিল এবং যারা আটকে পড়েছিলেন, তাঁদের নিয়ে প্রয়োজনীয় সমন্বয় সম্পূর্ণ হয়েছে। ওই যাত্রীদের এখন তাঁদের নির্ধারিত গন্তব্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির সরকারি সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, ইতিহাদ এয়ারওয়েজ এখনও তেল আবিবগামী নির্ধারিত বিমান পরিষেবা চালিয়ে যাচ্ছে। এর ফলে যাত্রীদের জন্য অতিরিক্ত বিমান পরিষেবার সুযোগও বজায় রয়েছে।

About Desk 3

Check Also

আমিরশাহি সফরে এস জয়শঙ্কর, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আমিরশাহি সফরে যাচ্ছেন ভারতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *