‘চোরাগোপ্তা’ পথেই কী বাস্তবায়ন হচ্ছে ইউনূসের সেই চট্টগ্রাম বন্দর পরিকল্পনা?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রক্রিয়া এগিয়েছে। সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এরই মধ্যে খসড়া কনসেশন চুক্তিতে অনুমোদন দিয়েছে।এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ অবশ্য নতুন নয়। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও এ নিয়ে আলোচনা হয়। তখন ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়ে রাজনৈতিক ও শ্রমিক মহলে আপত্তি দেখা দেয়। সমালোচনা ও শ্রমিক আন্দোলনের মধ্যে সে সময় চুক্তি চূড়ান্ত হয়নি। পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ১৫ বছরের কনসেশন চুক্তির প্রক্রিয়া এগিয়েছে।

সরকার অপারেটরের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও আলোচনায় ডিপি ওয়ার্ল্ডের নাম রয়েছে। ফলে আগের উদ্যোগের সঙ্গে বর্তমান প্রক্রিয়ার মিল নিয়েও প্রশ্ন উঠেছে। বাসদ (মার্কসবাদী) এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। দলটির বক্তব্য, দেশীয় অর্থে নির্মিত এবং গুরুত্বপূর্ণ এই টার্মিনাল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালনা করা সম্ভব। বিদেশি অপারেটরের প্রয়োজনীয়তা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বন্দর পরিচালনায় দক্ষতা ও আধুনিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইউনূস সরকারের সময় যে উদ্যোগ নিয়ে বিতর্ক হয়েছিল, নতুন সরকারও কেন সেই একই মডেলের দিকে এগোচ্ছে? বিএনপি সরকার কেন ইউনূসের দেখানো পথে পা রাখল? এই সিদ্ধান্তের পেছনে কী যুক্তি? আর ইউনূসের মডেল গ্রহণে সরকারকে কি কোনো পক্ষের চাপ প্রভাবিত করেছে?

About Desk 3

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *