বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি, বললেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর এবং বহুমাত্রিক। দুই দেশের মধ্যে গণতান্ত্রিক নানা ইস্যু রয়েছে, যা ভবিষ্যতেও থাকবে। তবে এসব বিষয়কে তিনি কূটনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করে বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, দুই দেশের ভৌগোলিক অবস্থান ও ইতিহাস পরিবর্তনযোগ্য নয়। তাই পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নেওয়াই একমাত্র পথ। ‘আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি, তাই ভবিষ্যতেও সম্পর্ক ইতিবাচক থাকবে’—যোগ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার উভয় দেশকেই নিজেদের ইস্যু সমাধানে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তার মতে, এমন কোনো সমস্যা নেই যা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও চায় দুই দেশের সম্পর্ক সুদৃঢ় থাকুক।

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী জানান, গত দুই মাসে তিনি যে আতিথেয়তা, আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছেন, তা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

About Desk 1

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *