গ্লাসগো কমওয়েলথ গেমসে শর্মিলা ধানকারের ঐতিহাসিক সোনা: প্যারা-অ্যাথলেটিক্সে ২০ বছরের পদকখরা কাটাল ভারত

গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারত। মহিলাদের শট পুট F57 ইভেন্টে মৌসুমসেরা ৯.৮১ মিটার দূরত্বে শট ছুড়ে স্বর্ণপদক জয় করেছেন ভারতের প্যারা শট পুটার শর্মিলা ধানকার। এই জয়ের মধ্য দিয়ে তিনি কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের প্রথম প্যারা-অ্যাথলেটিক্স সোনাজয়ী অ্যাথলিট হওয়ার গৌরব অর্জন করলেন। একই সাথে অ্যাথলেটিক্সে ভারতের দীর্ঘ ২০ বছরের পদক খরাও দূর হলো।

স্কটস্টাউন স্টেডিয়ামে আয়োজিত পুরুষদের হাই জাম্পের ফাইনালে ভারতের সর্বেশ কুশারে ২.২৫ মিটার উচ্চতা অতিক্রম করে রৌপ্যপদক নিশ্চিত করেছেন। তিনি ২.২৮ মিটারের তিন প্রচেষ্টায় ব্যর্থ হলে জ্যামাইকার রোমেইন বেকফোর্ড সোনা জিতেন। অন্যদিকে, ওয়েটলিফটিং ইভেন্টেও ভারতের সাফল্যের ধারা বজায় ছিল। পুরুষদের ৭৯ কেজি বিভাগে মাত্র ১ কেজির ব্যবধানে জয়ের সুযোগ হারিয়ে রৌপ্য পান ভালোুরি অজয় বাবু। একই সাথে মহিলাদের ৫৩ কেজি বিভাগে কমনওয়েলথ গেমসে নিজের অভিষেক ইভেন্টেই রৌপ্যপদক জিতেছেন জ্ঞানেশ্বরী যাদব।

মহিলাদের শট পুট F57 ইভেন্টে নাটকীয় মোড় এনে পোস্ট-ম্যাচ রিভিউ ও সফল আপিলের পর ব্রোঞ্জ পদক লাভ করেন ভারতের শিল্পা শায়লা। নাইজেরিয়ার ইউচারিয়া ইয়িয়াজির স্কোর বাতিল হওয়ায় এই পদক ভারতের ঝুলিতে আসে।

এই সাফল্যের ফলে চলতি গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০টিতে—যার মধ্যে রয়েছে ২টি সোনা, ৫টি রূপা এবং ৩টি ব্রোঞ্জ। এছাড়া, মহিলাদের ৭৫ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে সরাসরি বাই পেয়ে ইতিধ্যেই আরও একটি পদক নিশ্চিত করে ফেলেছেন ভারতের তারকা বক্সার লভলিনা বরগোহাই।

About Desk 1

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *