পাঞ্জাবের সঙ্গে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ ও অস্ট্রেলিয়ার ২৭টি আন্তর্জাতিক গন্তব্যের সরাসরি বিরামহীন যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আজ অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার উচ্চাকাঙ্ক্ষী ‘ইজি কানেক্ট’ (Easy Connect) হাব-অ্যান্ড-স্পোক হাব ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বেসামরিক বিমান পরিবহন সচিব সমীর কুমার সিনহা এই সেবাকে সরকারের বিমান খাতের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। তিনি জানান, এই হাব-অ্যান্ড-স্পোক মডেল চালু হওয়ার ফলে পাঞ্জাব ও সংলগ্ন অঞ্চলের যাত্রীরা নিজ রাজ্য থেকেই সহজ প্রাক-উড্ডয়ন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি বিশ্বমঞ্চে যাতায়াত করতে পারবেন, যা তাঁদের সময় বাঁচানোর পাশাপাশি দীর্ঘ ট্রানজিট জটিলতাও দূর করবে। পরিষেবাটির আওতায় ইতোমধ্যে প্রতিদিন দুটি ‘ইজি কানেক্ট’ ফ্লাইট চালু করা হয়েছে।
বিরামহীন আন্তর্জাতিক যাত্রা নিশ্চিত করতে ভারতীয় নাগরিকদের জন্য যাত্রার পূর্বে ডিজিয়াত্রা (DigiYatra) এনরোলমেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের এই পরিষেবার মাধ্যমে যাত্রা করতে হলে যাত্রার শুরুতেই নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কন্টাক্ট সেন্টার এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সিসহ সমস্ত প্ল্যাটফর্মে ইতোমধ্যেই ‘ইজি কানেক্ট’ ফ্লাইটের বুকিং শুরু হয়ে গেছে।
Geopulse TV
