জুলাই জোটের ২১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি মাবরুরুল, সম্পাদক জামিল

‘জুলাই জোট’-এর ২১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ জুলাই রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মো. মাবরুরুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে জামিল সিদ্দিকী দায়িত্ব পেয়েছেন। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে সাইফুল্লাহ তামীম, সহসভাপতি পদে মো. নায়েব আলী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনাস বিন ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সালাউদ্দিন সবুজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাজিদ আবদুল্লাহ, প্রচার ও পরিকল্পনা সম্পাদক ইকরামুল মারজান চৌধুরী, শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক রশিদ আহমদ তকি, অর্থ ও যোগাযোগ সম্পাদক আব্দুল্লাহ তানিম, সমাজকল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমান হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক এস এম মোজাম্মেল হক, ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক মো. শাহেদ কারীম ইমরুল, প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মিডিয়া ও অনলাইনবিষয়ক সম্পাদক মো. আসদুজ্জামান সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফাহাদ হোসেন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক সম্পাদক ইফতেখার রাকিব।

এছাড়া নবগঠিত এই আংশিক কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু।

About Desk 2

Check Also

অলি আহমদকে পরাজিত করে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটির ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *