জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনা রাজনীতি-অর্থনীতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠক শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত জানান, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সংসদ অধিবেশনের অগ্রগতি নিয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। তিনি বৈঠকটিকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। এছাড়া আসন্ন জাতীয় বাজেট, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক নানা বিষয়েও উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এই বৈঠককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

About Desk 1

Check Also

পতেঙ্গা, লালদিয়ার পর নিউমুরিংও বিদেশিদের হাতে! চট্টগ্রাম বন্দর ঘিরে কীসের খেলা ?

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ডের (DP World) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *