Desk 3

বাংলাদেশে হঠাৎ জিন্নাহ চর্চা! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছবি বিতর্ক ও ইতিহাস বিকৃতির অভিযোগ

GeoPulse TV Podcast-এর এই পর্বে বিশিষ্ট অতিথি অধ্যাপক ঝন্টু বড়াইক আলোচনা করেছেন মুহাম্মদ আলী জিন্নাহর ঐতিহাসিক উত্তরাধিকার এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব নিয়ে তৈরি হওয়া বিতর্কগুলি। আলোচনার মূল বিষয় বাংলাদেশের ২০২৪-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ঐতিহাসিক ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রতীক এবং অতীতের বর্ণনা নিয়ে চলা বিতর্ক। বিশেষভাবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিকৃতি প্রদর্শন, ইতিহাসের ব্যাখ্যা এবং রাজনৈতিক প্রতীককে কেন্দ্র করে …

Read More »

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও পর্তুগিজ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ১৫১০ সালে আলফনসো দে আলবুকার্কের আগমনের পর থেকে প্রায় সাড়ে চারশো বছর ধরে গোয়ায় পর্তুগিজ শাসন বজায় ছিল। GeoPulse TV-এর এই ঐতিহাসিক ও ভূরাজনৈতিক প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে, স্বাধীনতার পরও কেন গোয়াকে ভারতের অন্তর্ভুক্ত করতে আরও ১৪ বছর সময় লেগেছিল। …

Read More »

বঙ্গবন্ধুর আমলে আজান বন্ধের দাবি নিয়ে বিতর্ক! ড. দিলারা চৌধুরীর বক্তব্যের আসল সত্য কী ?

সম্প্রতি একটি ভাইরাল পডকাস্ট সাক্ষাৎকারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক ড. দিলারা চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী শেখ মুজিবুর রহমানের শাসনকাল (১৯৭১–১৯৭৫) নিয়ে কয়েকটি বিতর্কিত দাবি করেছেন। বিশেষ করে, ওই সময় জাতীয় বেতার ও টেলিভিশনে আজান প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। Geo Pulse TV-এর এই অনুসন্ধানমূলক প্রতিবেদনে ১৯৭৫ সালের আগস্ট মাসের সংবাদপত্রের আর্কাইভ, গণমাধ্যমের ইতিহাসসংক্রান্ত নথি এবং ফ্যাক্ট-চেকিং …

Read More »

বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ। আমেরিকার আবদার পূরণে বাংলাদেশ ?

বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন—বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট (Bangladesh Development Update) এবং সাউথ এশিয়া ইকোনমিক আপডেট ২০২৬ (South Asia Economic Update 2026)—অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে একাধিক গুরুতর সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। দীর্ঘস্থায়ী মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের সংকট, ব্যাংকিং খাতের ঝুঁকি এবং জ্বালানি সরবরাহের ক্রমাগত সংকোচন দেশের অর্থনীতির উপর চাপ বাড়াচ্ছে। প্রতিবেদনগুলিতে দারিদ্র্যের পরিস্থিতি নিয়েও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। অনুমান অনুযায়ী, গত এক বছরে আরও ২১ …

Read More »

স্পেনে নির্বাচনের আগে বিরোধী জোটের পাল্লা ভারী, কী বলছে সমীক্ষায়?

স্পেনে আগাম নির্বাচন ঘিরে রাজনৈতিক লড়াই জোরদার হচ্ছে। ভোটের এখনও বেশ কিছুটা সময় বাকি, তবে তার আগেই সামনে এসেছে জনমত সমীক্ষার ফল। আর সেই সমীক্ষা ঘিরেই শুরু হয়েছে আলোচনা। দুটি সমীক্ষাতেই ইঙ্গিত মিলেছে, রক্ষণশীল পিপলস পার্টি (PP) এবং অতি-ডানপন্থী ভক্স (Vox) জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। এই পূর্বাভাস সত্যি হলে স্পেনের রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। আগামী ২৯ নভেম্বর …

Read More »

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে ইরান-ইজরায়েল সংঘাত, পাল্টাপাল্টি অভিযোগ দুই পক্ষের

মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরান নয়, ইজরায়েলের আগ্রাসী নীতিকেই দায়ী করল তেহরান। ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের দাবি, আমেরিকার সমর্থনে ইজরায়েলের দখলদারি ও সামরিক অভিযানই গোটা অঞ্চলে নিরাপত্তার পরিস্থিতি আরও খারাপ করে তুলছে। একই সঙ্গে গাজা ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলিকে ইরানের ‘প্রক্সি’ বা মদতপুষ্ট শক্তি বলে দাবি করার বিরোধিতা করেছে তেহরান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত বিবৃতিতে ইরানের দূতাবাস জানিয়েছে, গাজা ও …

Read More »

ভারতীয় পাইলটের সাহসিকতায় মুগ্ধ ইজরায়েল, মিলছে বিশেষ পুরস্কার

মাঝ আকাশে বিমানের ককপিটে সহ-পাইলটের হামলা। বিপদে পড়েছিলেন ১৭২ জন যাত্রী ও বিমানকর্মী। সেই সময় নিজের সাহস ও উপস্থিত বুদ্ধির জোরে বড় দুর্ঘটনা রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। তাঁর এই সাহসিকতার স্বীকৃতি দিতেই এবার তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সাহসিকতার পুরস্কার দিতে চলেছে ইজরায়েল। সুস্থ হয়ে উঠলেই তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট …

Read More »

দক্ষিণ আফ্রিকায় আইনজীবীদের বর্ণভিত্তিক নিয়ম বাতিল করল আদালত

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ আইনজীবীদের সুযোগ বাড়াতে তৈরি বিশেষ নিয়ম বাতিল করল আদালত। এই নিয়মে বড় আইন সংস্থাগুলির মালিকানায় কৃষ্ণাঙ্গদের বেশি সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সরকার নিয়মটি চালু করার আগে ঠিকমতো বিচার করেনি বলে জানিয়েছে আদালত। তবে কৃষ্ণাঙ্গদের সুযোগ দেওয়ার এই নিয়ম সংবিধান মেনে তৈরি হয়েছিল কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি আদালত। বুধবার গাউতেং হাইকোর্ট এই রায় …

Read More »

সত্য নাদেলাকে পুরস্কার দিলেন ট্রাম্প, সম্মানিত আরও ৫ জন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বিশেষ সম্মান পেলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তিবিদ-সহ মোট ছয় জনকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তাঁদের অবদানের জন্য পুরস্কৃত করেছে আমেরিকা। এই তালিকায় রয়েছেন ইলন মাস্ক, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং আরও তিন বিশিষ্ট প্রযুক্তিবিদ। ‘নিউ গোল্ডেন এজ সামিট’-র অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। সত্য নাদেলা এবং ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল …

Read More »

সৌদিতে ভারতীয়দের সতর্কবার্তা, কেন ঘরে থাকার পরামর্শ দূতাবাসের

সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল ভারতীয় দূতাবাস। পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনে ঘরের ভিতরে থাকার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে, চলতি পরিস্থিতি সংক্রান্ত কোনও ভিডিয়ো বা খবর যাচাই না করে শেয়ার কিংবা পুনরায় পোস্ট না করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার উপরেও বিশেষ গুরুত্ব …

Read More »