নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০, নিখোঁজ ১ হাজার ৩০০-এর বেশি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ এই দুর্যোগে নিখোঁজদের মধ্যে ২৮৮ জন ভারতীয় পর্যটকও রয়েছেন বলে জানা গেছে।

গতকাল নেপালের তিনটি জেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, আজ আরও ৯৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চিতওয়ানে ১০৮ জন, নওয়ালপরাসি ইস্টে ৬২ জন, ধাদিংয়ে ২৭ জন, গোরখায় ২০ জন, রাসুয়ায় ১৭ জন, নওয়ালপরাসি ওয়েস্টে ১৫ জন, নুওয়াকোটে ১২ জন এবং তানাহুনে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল ও তিব্বতের কর্তৃপক্ষ জানিয়েছে, ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়াসহ ৩০টিরও বেশি দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

নেপাল পুলিশের মুখপাত্র জানান, বন্যায় বিভিন্ন এলাকায় আটকে পড়া ৮০০ জনের বেশি মানুষকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহতরাও রয়েছেন।

ভয়াবহ এই আকস্মিক বন্যার সূত্রপাত হয় একটি তুষারধসের কারণে। তুষারধসে ভোতেকোশি নদীর উপনদী লহেন্দের প্রবাহ বাধাগ্রস্ত হলে হঠাৎ পানি নেমে আসে। পরে নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধির কাছে তিমুরে এলাকায় প্রথম ব্যাপকভাবে বন্যার আঘাত হানে।

About Desk 1

Check Also

বরফ গলছে ভারত-চিন সম্পর্কে? সীমান্ত সমস্যা মেটাতে ফের আলোচনার টেবিলে দুই দেশ

ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে রাজনৈতিক সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হল নয়াদিল্লি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *