ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি রক্তক্ষয়ী হামলা: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির, জাপোরিঝিয়ায় নিহত ৭

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তীব্র হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ বিমান হামলায় অন্তত ৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। নিহতরা সবাই স্থানীয় ‘জাপোরিঝস্টাল’ মেটালার্জিক্যাল প্ল্যান্টের কর্মী। এই হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেন, রাশিয়া উত্তর কোরিয়ার সেনা ও ক্ষেপণাস্ত্রের ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে পড়ছে, যা বিশ্ববাসীর জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

অন্যদিকে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ভোরোনেঝ অঞ্চলে দেশটির বৃহত্তম অনলাইন রিটেইলার ‘ওয়াইল্ডবেরিজ’-এর গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর আগে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা থেকে ১,১০০ কিলোমিটার দূরে রুশ প্রজাতন্ত্র তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হন। এদিকে সাইবেরিয়ার একটি পেট্রোকেমিক্যাল প্লান্টে সফল হামলার ঘটনাকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর একটি “উল্লেখযোগ্য সাফল্য” হিসেবে বর্ণনা করেছেন জেলেনস্কি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠায় বাধ্য করতে এ ধরনের গভীর হামলা আরও বাড়ানো হবে।

About Desk 2

Check Also

দুর্নীতি মামলায় ইউক্রেনে ফের রাজনৈতিক চাপ, প্রেসিডেন্টের দফতরের শীর্ষ আধিকারিককে সরালেন জেলেনস্কি

দুর্নীতির তদন্ত ঘিরে নতুন করে রাজনৈতিক চাপের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার প্রেসিডেন্টের দফতরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *