Screenshot

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাহরাইনের রাজার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক

ভারত ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশটির রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

উপসাগরীয় চার দেশ সফরের দ্বিতীয় ধাপে কাতার থেকে বাহরাইন পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাহরাইন সফরকালে তিনি রাজা হামাদ বিন ঈসা আল খলিফার কাছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে বাহরাইনে বসবাসরত প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তিনি বাহরাইনের রাজাকে আন্তরিক ধন্যবাদ জানান।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাহরাইনে অবস্থানরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপসাগরীয় অঞ্চলের চার দেশ—কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতেই এই সরকারি সফরে রয়েছেন এস জয়শঙ্কর। সফরকালে তিনি এই দেশগুলোর সমকক্ষ পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।

About Desk 2

Check Also

গোয়া দখল করতে কেন ১৪ বছর লাগলো ভারতের ?

১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করলেও, দেশের পশ্চিম উপকূলে অবস্থিত গোয়া তখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *